আমাদের ফেঞ্চুগঞ্জ, আমাদের অহংকার আমাদের কমিউনিটি জানুন
শিরোনাম
, ,

সুস্থতার জন্য দোয়া চাইলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল

আব্দুল আহাদ খান জামাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল কানের চিকিৎসার জন্য বিশ্রামে আছেন। নিজের দেওয়া এক বার্তায় তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বার্তায় তিনি জানান, ২৮ অক্টোবর ঢাকায় একটি রাজনৈতিক কর্মসূচিতে সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে তাঁর ডান কানে সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসার পর তখন ভালো হয়ে গিয়েছিলেন, তবে মাঝে মাঝে সমস্যা ফিরে আসত। প্রায় দুই মাস ধরে সমস্যাটি আবার বেড়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ঢাকা ও সিলেটের দুজন নাক-কান-গলা বিশেষজ্ঞ তাঁকে জানিয়েছেন, কানের পর্দা ফেটে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন। ৮ নভেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখানোর পর তাঁকে ওষুধ দেওয়া হয়েছে এবং ১৫ দিন পর কয়েকটি পরীক্ষা করতে বলা হয়েছে; এরপর অস্ত্রোপচারের তারিখ ঠিক হবে। চলতি সপ্তাহে ঢাকায় আরেকজন বিশেষজ্ঞকে দেখিয়ে তিনি অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। এ কারণে অনেকের ফোন ধরতে না পারা এবং গত কয়েক দিন দলীয় কর্মসূচিতে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: আব্দুল আহাদ খান জামালের নিজের দেওয়া বার্তা।